ডুয়াল ডিসপ্লে নিয়ে ফিরে এলো মাইক্রোসফট ফোন

৩ অক্টোবর, ২০১৯ ০০:৫২  
যখন মাইক্রোসফট সর্বশেষ তাদের ফোন তৈরি করেছিলো তখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলো লুমিয়া ৯৫০ এবং ৯৫০ এক্সএল। তবে উইন্ডোজ ১০ মোবাইলের সেই ডিভাইস গ্রাহকদের প্রত্যাশা মেটাতে পারেনি। তবে আরেকবার মোবাইল বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে মাইক্রোসফট। আর তাই সারফের নিওর ছোট সংস্করণে ডুয়াল স্ক্রিণের নতুন অ্যান্ড্রয়েড ফোন আনছে সফটওয়্যার জায়ান্টটি। খবর এনগ্যাজেট। সারফেস ডুয়ো নামের এই স্মার্টফোনের উভয় পাশেই থাকছে ৫ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে। যেখানে থাকছে ৩৬০ ডিগ্রি কবজা। যখন কোনো কল আসবে তখন একটির পিছনে আরেকটি ফোল্ড করে সহজেই ফোন ধরা যাবে। তবে এখনও নিশ্চিত নয় যে ফোল্ড থাকা অবস্থায় একটি স্ক্রিণে সচরাচর অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করা যাবে কিনা, যদি সম্ভব হয় তাহলে দারুন হবে। সারফেস ডুয়োতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। বর্তমানে হিসেবে এটি খারাপ নয়, তবে আগামী বছর যখন এই ফোনটি বাজারে আসবে তখন এক জেনারেশন পিছিয়ে থাকবে সেটি। ডিবিটেক/বিএমটি